• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

গায়েবি’ মামলার তথ্য সংগ্রহ করা হচ্ছে: আইন উপ‌দেষ্টা

প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ ৪:২৫
আপডেট: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ ৪:২৫

 

নিউজ ডেস্ক
‘গায়েবি’ মামলার তথ্য সংগ্রহ করা হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপ-২০২৪ শীর্ষক অনুষ্ঠা‌নে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আয়োজনটি করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ।

আ‌সিফ নজরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কতগুলো ‘গায়েবি’ মামলা হয়েছে।

এসব মামলার হিসাব বের করতে সব জেলার পাবলিক প্রসিকিউটরদের তদন্ত করতে বলা হয়েছে ব‌লে উ‌ল্লেখ ক‌রেন তি‌নি।

আইন উপ‌দেষ্টা বলেন, আইন মন্ত্রণালয় এখন পর্যন্ত ৫১টি জেলা থেকে গায়েবি মামলার আনুমানিক হিসাব পেয়েছে। আরও ১৩টি জেলা থেকে তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

আ‌সিফ নজরুল ব‌লেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর চার হাজারের বেশি পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে।
গা‌য়ে‌বি মামলার তথ্য বের করতে তারা কাজ করছেন ব‌লে জানান তি‌নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম