• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চট্টগ্রামে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবক গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ১:৩৭
আপডেট: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ১:৩৭

 

নিউজ ডেস্ক

চট্টগ্রামে ভোটকেন্দ্রের সামনে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবক শামীম আজাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে সেই অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে । সোমবার রাত পৌনে ১০টার দিকে জেলার সীতাকুণ্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শামীমের দলীয় কোনো পদ না থাকলেও ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন বলে স্থানীয় লোকজন জানান।

গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় শামীম আজাদকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন দুজন। তাঁরা হলেন শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)। গুলিবিদ্ধ দুজন নৌকার সমর্থক বলে দাবি করেন। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম