• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জনগণ আপনাকে সরকারে বসিয়েছে নির্বাচনের জন্য: ইউনূসকে ফারুক

প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১:২৫
আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১:২৫

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি নিরপেক্ষ সুস্থ নির্বাচনের জন্য। এখনো সেই নির্বাচনের রোডম্যাপ দেননি।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মো. আকরাম হলে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ‘সংকট সমাধানের একমাত্র পথ গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. ইউনূসের উদ্দেশে ফারুক বলেন, সাড়ে নয় মাস অতিবাহিত হলো, এখনো কেন নির্বাচন নিয়ে আপনার কাছে সৎ উত্তর পাই না। এই নয় মাসে আপনি দেশের কী উন্নয়ন করেছেন? মানুষের দাবি-দাওয়া পূরণ করতে পেরেছেন? শিল্পসহ বিভিন্ন খাতে কোনো উন্নয়ন করেছেন? পারেননি বলেই এখন জনগণ নির্বাচন চাচ্ছে। জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি নিরপেক্ষ সুস্থ নির্বাচনের জন্য। এখনো সেই নির্বাচনের রোডম্যাপ দেননি। নির্বাচনের কথা বললে একটা পক্ষ আমাদেরকে আপনার প্রতিদ্বন্দ্বী করে। আমরা আপনার প্রতিদ্বন্দ্বী না। আপনার প্রতিদ্বন্দ্বী হতে চাই না। আপনার সমালোচনা করতে চাই না। কিন্তু জনগণ আপনার সমালোচনা শুরু করেছে।

ইউনূসের উদ্দেশে তিনি আরও বলেন, যে দলের নিবন্ধন নাই, যাদের রাজনীতি ঢাকা কেন্দ্রিক, সেই দলের কথা শুনে যদি আপনি নির্বাচন পিছান, তাহলে এর দায়-দায়িত্ব সব আপনাকেই বহন করতে হবে। আমরা আপনার কাছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন চাই—যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হবে, যারা সংসদে যাবে, পল্লী বিদ্যুৎ, সচিবালয়, বন্দরের মতো সবকিছু নিয়ে কথা বলবে, সমাধান করবে।

বিরোধী দলের সাবেক চিফ হুইপ বলেন, জনগণের ভোটের অধিকারের জন্য গত ১৭ বছর আমরা আন্দোলন করেছি, নির্যাতনের, জুলুমের শিকার হয়েছি, জেল খেটেছি। জনগণের ভোটাধিকার রক্ষার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। আমাদের এই দাবি চলমান থাকবে। তাই দয়া করে নির্বাচনের রোডম্যাপ দিন। নির্বাচন ‘আইজ দেন, কাজ দেন’, আর যেদিনই দেন রোডম্যাপ ঘোষণা করুন।

আয়োজক সংগঠনের সভাপতি এ বি এম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম