• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জনগণ নতুন করে কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেবে না’

প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ৬:৩২
আপডেট: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ৬:৩২

 

নিউজ ডেস্ক
জনগণ নতুন করে আওয়ামী লীগের মত কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেবে না বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। সোমবার ‘গাজীপুর সদর উপজেলা মির্জাপুর ইউনিয়ন নাগরিক ঐক্যের কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে’ এক যৌথ বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের নেতারা এ মন্তব্য করেন। নেতৃবৃন্দ বলেন, রোববার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি তাহের মুসল্লী ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল মুসল্লীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা নাগরিক ঐক্য গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এসময় তারা নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। অফিসের বাইরে দুটো মোটরসাইকেলে আগুন দেয়। হামলায় মির্জাপুর ইউনিয়ন নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক শরিফ হোসেনসহ ৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তারা বলেন, ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর যেখানে জনগণ জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, সেখানে দখলদারত্ব এবং রাজনৈতিক প্রতিহিংসা কোনোভাবেই মেনে নেয়া যায় না। একথা সবাইকে মাথায় রাখতে হবে, জনগণ নতুন করে আওয়ামী লীগের মত কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেবে না। যারা সেই চেষ্টা করবে, তারাও স্বৈরাচারী হাসিনা এবং সন্ত্রাসী দল আওয়ামী লীগের মত ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। অবিলম্বে হামলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যারা দখলদারত্ব, লুটপাট, চাদাবাজি, দুর্নীতিকে প্রশ্রয় দেবে, ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ তাদের জন্য নয়।

বিবৃতি দাতারা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যৈর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারি পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম