• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জনসমুদ্র নয়াপল্টন, বিএনপির মহাসমাবেশ চলছে(ভিডিও)

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৪:৫১
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৪:৫১

 

নিউজ ডেস্ক

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। আজ দুপুর সোয়া ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। সমাবেশস্থলে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা। বক্তব্য রাখছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এদিকে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো নয়াপল্টন এলাকা। বিএনপি নেতাকর্মীদের ঢল নয়াপল্টন ছাড়িয়ে পূর্বদিকে ফকিরেরপুল, মতিঝিল ও পশ্চিমদিকে বিজয়নগর, কাকরাইল হয়ে ভিআইপি রোডে ঠেকেছে। মূল সড়কে জায়গা না পেয়ে আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে অবস্থান করেন তারা। ওদিকে আজকের মহাসমাবেশ থেকে সরকার পতনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম