• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জাতীয় পার্টি থেকে বাবলাকে বহিষ্কার

প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৪০
আপডেট: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৪০

 

জনতার আওয়াজ ডেস্ক
রওশন এরশাদের সঙ্গে বৈঠকের পাঁচ ঘণ্টার মাথায় জাতীয় পার্টি থেকে সৈয়দ আবু হোসেন বাবলাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে আবু হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যানসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে রওশন এরশাদ সংবাদ সম্মেলন করেন। সেখানে যোগ দেন বাবলা। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির কাউন্সিলের আহ্বায়ক কমিটির কো-আহ্বায়ক করা হয় বাবলাকে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরীসহ বেশ কয়েকজনকে বহিষ্কার করে জাপা। বহিষ্কৃত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা রওশন এরশাদের সঙ্গে যোগ দিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম