• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

লক্ষ্মীপুরে ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:১৬
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:১৬

 

লক্ষ্মীপুরে ১৪ স্থানে মশাল জ্বালিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর বিভিন্ন সময়ে জেলার চন্দ্রগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি ও রামগঞ্জসহ বিভিন্ন এলাকায় মিছিলগুলো করা হয়। মিছিলের ভিডিও ছাত্রলীগ নেতাকর্মীরা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, জনসম্পৃক্ত এলাকায় কোনো ধরণের মিছিল মানুষ দেখেনি। তারা নির্জন এলাকায় গিয়ে বিভিন্ন সড়কে মিছিল করে তা ফেসবুকে প্রচার করছে বলে দাবি স্থানীয়দের।

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা বাস্তবায়নের লক্ষে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। ছাত্রলীগের ব্যানারে জেলার ১৪টি এলাকায় এ মিছিল করা হয়। একই দাবিতে আরও কয়েকটি এলাকায় মিছিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মিছিলগুলোর ভিডিও ফেসবুকে দেখতে পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম