• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জাপাকে ‘জাতীয় বেইমান’ বল‌লেন গণঅধিকারের রা‌শেদ

প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ৫:১০
আপডেট: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ৫:১০

 

নিউজ ডেস্ক
গণঅধিকার পরিষদের একাংশের (নুর) সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, এদেশের মানুষ জাতীয় পার্টিকে (জাপা) কখনোই বিরোধী দল হিসেবে মনে করে না, তাদের ‘জাতীয় বেইমান’ বলে মনে করে।

সোমবার (১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আয়োজিত এক পথসভা ও লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা ব‌লেন।

রাশেদ বলেন, নির্বাচনে জাতীয় পার্টি ২৬টি আসন ভাগাভাগির মাধ্যমে পেয়েছে। প্রথমে তারা ২৫টি আসন পেয়েছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রীর আসন যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়েছেন ততক্ষণ তিনি নির্বাচনে যেতে চাননি।

তি‌নি ব‌লেন, জি এম কাদের ব‌লে‌ছি‌লেন, আমি নির্বাচনে যাব না। সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে যখন তাদের আসনের লোভ দেখিয়েছে তখন তারা নির্বাচনে গিয়েছে। এই বেইমানদের জাতি চিনে রাখছে। কখনোই তাদের ক্ষমা করবে না। জাতীয় পার্টি আজ যেখানেই ভোট চাইতে যায় সেখানে মানুষ তাদের নিয়ে হাসিঠাট্টা করে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ব‌লেন, বাংলাদেশের এখন পর্যন্ত যতটুকু ক্ষতি হয়েছে তার প্রথম ক্ষতি করেছে জাতীয় পার্টি এবং দ্বিতীয় ক্ষতি করেছে আওয়ামী লীগ। এই দুই স্বৈরাচার মিলে বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।

রা‌শেদ ব‌লেন, ২০২৪ সালে যে ভুয়া নির্বাচন হচ্ছে এর মাধ্যমে দেশের গণতন্ত্রকে তারা দাফন করছে। আমরা বলতে চাই, এদেশের গণতন্ত্রকে আমরা তাদের হাতে দাফন হতে দেব না।

তি‌নি আরও ব‌লেন, আমরা সরকারকে অনুরোধ করব এখনো সময় আছে। সব দলকে সঙ্গে নিয়ে বসুন। একটি সংলাপের মাধ্যমে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন। আমরাও নির্বাচনে যেতে চাই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম