• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

জামালপুরে অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১৬
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১৬

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম এলাকা মুন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ডাকাত চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক ডাকাত চাঁন মিয়ার পরিচয় জানা যায়নি। নিশ্চিত করেছন ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ।

পুলিশ জানিয়েছে, দেশব্যাপী চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে যমুনার দুর্গম চরে অভিযানে পরিচালনা করে ইসলামপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চলিয়ে যমুনা নদীর দুর্গম এলাকা মন্নিয়ারচর থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চাঁন মিয়া (৪৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, মধ্যরাতে যমুনার দুর্গমচর থেকে চাঁন মিয়া নামে একজনকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। চাঁন মিয়ার নামে আরও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম