• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জিয়াউর রহমানের মাজারে পেশাজীবীদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ২:৪৪
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ২:৪৪

 

জনতার আওয়াজ ডেস্ক

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা.এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর নেতৃত্বে পেশাজীবী নেতারা মিছিল নিয়ে মাজারে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শামসুল আলম সেলিম, প্রফেসর ড. নুরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, প্রফেসর ড. আবু জাফর, প্রফেসর ড. আনিসুজ্জামান, ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দ, ডিপোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) মহাসচিব ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, বাংলাদেশ (এম-ট্যাব) সভাপতি এ কে এম মুসা (লিটন) ও ভারপ্রাপ্ত মহাসচিব দবির উদ্দিন তুষার, ইউনানী আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আগড্যাব) সভাপতি ডা. মির্জা লুৎফর রহমান লিটন ও মহাসচিব ডা. আমিনুল বারী কানন, ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-এ্যাব) সভাপতি মো: জিয়াউল হায়দার পলাশ ও মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) সভাপতি মো: কামরুজ্জামান কল্লোল ও সাধারণ সম্পাদক মো: তানভীরুল আলম।

এরপরে পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দল, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, জিয়াউর রহমান ফাউন্ডেশন, জিয়া পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইউনানি আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিপ্লোমা অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স ও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন মাজারে পুষ্পস্তবক অর্পণ করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম