• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

টোকিওতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন জাইকার প্রেসিডেন্ট

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৯:৫২
আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ৯:৫২

 

জনতার আওয়াজ ডেস্ক
আজ (২৯ মে) জাপানের রাজধানী টোকিওতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিকো।
সাক্ষাতের শুরুতেই, তানাকা আকিহিকো বাংলাদেশের টেকসই ও সার্বিক প্রবৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে জাইকা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশে জাইকার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) এবং প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ স্থাপনসহ শিল্পোন্নয়নে সহযোগিতার গুরুত্বের পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য সম্প্রসারিত সুযোগ-সুবিধা সম্পর্কেও আলোচনা করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ, বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নের অগ্রগতি এবং জাইকার প্রকল্প সংশ্লিষ্টদের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্ব নিয়েও মতবিনিময় করেন ড. ইউনূস ও তানাকা আকিহিকো।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম