• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ট্রাম্পের নতুন শুল্কের খবরে মার্কিন শেয়ার বাজারে পতন

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৫২
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৫২

 

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন শুল্কের খবরে যুক্তরাষ্ট্রের বাজারে পতন দেখা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) ঘোষিত সর্বোচ্চ ২০ শতাংশ শুল্কের ধাক্কা সবচেয়ে বেশি লাগবে চীনের ওপর; যা প্রথম মেয়াদে ট্রাম্পের আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হবে। তবে বোর্ড অব ট্রেড নামের একটি দ্বিপক্ষীয় ব্যবস্থার আওতায় শুল্ক কমানোর বিবেচনায় থাকা প্রায় ৩০ বিলিয়ন ডলারের চীনা আমদানির ক্ষেত্রে প্রস্তাবিত এই শুল্ক প্রযোজ্য হবে না।

কারবার শুরুর দিকে ৪ শতাংশের বেশি পড়ে যাওয়ার পর প্রযুক্তি খাতনির্ভর নাসডাক কম্পোজিট ০ দশমিক ৬ শতাংশ কমেছে, আর এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০ দশমিক ২৫ শতাংশ নিচে নেমে বন্ধ হয়েছে। তবে আগের লোকসান কাটিয়ে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে শুল্কের পাশাপাশি বুধবার প্রকাশিত মূল্যস্ফীতির তথ্যও স্বর্ণের দামে প্রভাব ফেলেছে যেখানে মূল্যস্ফীতির হার যাচাইয়ে মার্কিন ফেডারেল রিজার্ভের অন্যতম প্রধান সূচকে ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। উচ্চ মূল্যস্ফীতি সুদের হার বাড়ার সম্ভাবনা বাড়ায়, যা স্বর্ণের দামে নেতিবাচক চাপ সৃষ্টি করে।

বুধবার যুক্তরাষ্ট্র ও ইউরোপ উভয় অঞ্চলেই বন্ডের ফলন কমেছে। ইউরো অঞ্চলের মানদণ্ড হিসেবে বিবেচিত জার্মানির ১০ বছর মেয়াদি বন্ডের ফলন ৪.৫ বেসিস পয়েন্ট কমে ৩ দশমিক ২ শতাংশে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি নোটের ফলন ৬ দশমিক ৮ বেসিস পয়েন্ট কমে ৪ দশমিক ৮৩৪ শতাংশে দাঁড়িয়েছে, যা গত আটটি সেশনের মধ্যে সপ্তম দৈনিক পতনের পথে রয়েছে। সূত্র: আল জাজিরা

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম