• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঢাকা-৭এক ঘণ্টায় লালবাগের তিন কেন্দ্রে যা দেখা গেল

প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ১০:২৪
আপডেট: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ১০:২৪

 

নিউজ ডেস্ক
ঢাকা-৭ (লালবাগ) আসনের নির্বাচনী এলাকার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতির সংখ্যা খুবই কম। সকাল ৮টায় ভোট শুরু হলেও ভোটার আসছেন নগন্য। আজিমপুর বটতলা মোড় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউ পল্টন লাইন স্কুল এন্ড কলেজ, ওয়েস্টার্ন স্কুল কেন্দ্রগুলো সরজমিন সকাল ৮ থেকে ৯টার কিছুক্ষণ পর্যন্ত ভোটারের উপস্থিতির এই চিত্র দেখা গেছে। সোয়া ৯টার দিকে আজিমপুর বটতলা মোড় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মো. সেলিম মানবজমিনকে বলেন, তার কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৪৬৩ জন। এরমধ্যে পুরুষ ১৭৪৯ এবং মহিলা ১৭১৪ জন। উল্লিখিত সময়ের মধ্যে ভোট পড়েছে ৩৯টি। এর মধ্যে মহিলা ৭টি, পুরুষ ৩২টি। এখানে ১টি কেন্দ্রে ৮টি কক্ষ রয়েছে।
ভোট কেন্দ্রগুলোর সামনে পুলিশ, আনসার সদস্যরা রয়েছেন। ভোটার উপস্থিতি কম থাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা গল্প করে সময় অতিবাহিত করতে দেখা গেছে।
অন্যদিকে কেন্দ্রগুলোর সামনে নৌকার প্রতীকের ব্যাচ পরিহিত সমর্থকরা মহড়া দিচ্ছেন। আশপাশের দোকানপাটগুলোও প্রায় বন্ধ রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম