• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ঢাবিতে হাসিনার প্রতিকৃতিতে ‘গণজুতা নিক্ষেপ’

প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ৭:০৬
আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ৭:০৬

 

নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর উদ্যোগে অনন্য প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর যে গ্রাফিতি জনতার প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল, সিটি কর্পোরেশন প্রশাসন পরশু সেটা মুছে ফেলে।

এর প্রতিবাদে সোমবার (৩০ ডিসেম্বর) শিক্ষার্থীরা একই স্থানে শেখ হাসিনার প্রতিকৃতি পুনরায় অঙ্কন করেন ও গণজুতা নিক্ষেপের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

ঢাকা মেট্রোরেলের ওই স্তম্ভ, যেখানে এই প্রতিকৃতি অঙ্কিত হয়েছিল, জনতার কাছে ইতোমধ্যেই তা ‘ঘৃণা স্তম্ভ’ হিসেবে পরিচিতি লাভ করেছে। ছাত্র সংগঠনগুলোর এই কর্মসূচি গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে তীব্র ঘৃণার বার্তা হিসেবে কাজ করছে।

আয়োজকরা বলেন, ‘এই কর্মসূচি একটি প্রতীকী প্রতিবাদ, যা হাসিনার ১৬ বছরের দমন নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে তার খুনি চরিত্রকে তুলে ধরছে।’ শিক্ষার্থীদের এই কর্মসূচি শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধ ছিল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম