• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দেশের রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলে ব্যালটে রাজি : সিইসি

প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ৩:৫১
আপডেট: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ৩:৫১

 

দেশের রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলে ব্যালট পেপারে আগামী জাতীয় নির্বাচন করতে ইসি রাজি বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি দাবি করে বলেন, ইভিএমে আগামী নির্বাচন করলে কোনো ডিজিটাল কারচুপি হবে না।

বুধবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে দেশের ৩৯ বিশিষ্ট নাগরিকদের উদ্বেগ ও পরামর্শের বিষয়ে হাবিবুল আউয়াল বলেন, যারা ইভিএম নিয়ে অভিযোগ করেন তাদের প্রমাণ করতে হবে।’

সিইসি বলেন, ‘ইভিএমের কারণে রাজনৈতিক সংকট হওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতিতে যে সংকট রয়েছে সেটা রাজনৈতিক দলগুলোকে সমাধান করতে হবে। ইভিএম কোনো দুর্বল যন্ত্র নয়।

সিইসি বলেন, যন্ত্র দুর্বল নাকি সবল, তা বিবেচনার বিষয় নয়, যন্ত্র কাজ করছে কিনা সেটি মূল বিষয়।

তিনি দাবি করেন, কোনো নির্বাচনে কোথাও ম্যালফ্যাংশনের ঘটনা ঘটেনি। ডিজিটাল জালিয়াতি নিরসনে প্রচুর সময় নেওয়া হয়েছে, যাচাই-বাছাই করে দেখা হয়েছে।

ব্যালটেও তেমন কোনো সুবিধা নেই জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, ‘ব্যালটে পরাজিত প্রার্থী আদালতে মামলা করে ভোট পুনরায় গণনা করে জয়ী হয়েছে বিগত ৫০ বছরে এমন নজির নেই।’ জোর দিয়ে তিনি বলেন, ‘১৫০ আসনেই ইভিএমে ভোট হবে। এটা কমিশনের সিদ্ধান্ত।’

গত জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করে নির্বাচন কমিশন। যেখানে আগামী নির্বাচন নিয়ে নানা ধরনের মতামত দেয় নিবন্ধিত রাজনৈতিক দলের নেতারা। তবে বেশিরভাগ দল ভোটে ইভিএম ব্যবহার না করার অনুরোধ করেছে। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বেশ কিছু রাজনৈতিক দল ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছে ইসির সংলাপে।

অবশ্য শেষ পর্যায়ে ইসির পক্ষ থেকে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম