• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই

প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ১০:৩৬
আপডেট: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ১০:৩৬

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৪ জেলা সফরে যাচ্ছেন। বরিশাল, কুড়িগ্রাম, দিনাজপুর ও জয়পুরহাট জেলার উদ্যোগে কর্মী সম্মেলনে তিনি যোগদান করবেন।

আমিরে জামায়াতের সফরসূচি : ২১ জানুয়ারি বরিশাল মহানগরী ও জেলার উদ্যোগে কর্মী সম্মেলন, ২৪ জানুয়ারি কুড়িগ্রাম জেলার উদ্যোগে কর্মী সম্মেলন, ২৫ জানুয়ারি দিনাজপুর জেলার উদ্যোগে কর্মী সম্মেলন এবং ৩০ জানুয়ারি জয়পুরহাট জেলার উদ্যোগে সম্মেলন।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় জামায়াতের আমির বলেন, আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তাই চাঁদাবাজ, ঘুষ বাণিজ্যকারী, মামলা বাণিজ্যকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি।


একাত্তরের ভূমিকা নিয়ে মন্তব্য বিএনপি নেতার, কড়া প্রতিবাদ জামায়াতের
আমাদের এ লড়াই চলবে ইনশাআল্লাহ। যতদিন না ইনসাফ এ জমিনে কায়েম না হয় ততদিন। আর ইনসাফ কায়েমের নিশ্চয়তা একমাত্র আল কোরআন দিতে পারে, আর কিছুই দিতে পারে না। এ কোরআনের শাসন সব ধর্মের, সব দলের, সব বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের নিশ্চয়তা।

কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই, দুর্নীতি এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে চাই। অন্য ধর্মের ভাইদের আমরা ভাই হিসেবে দেখি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম