• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নববর্ষে শব্দদূষণে ৯৭১ অভিযোগে সেবা দিয়েছে ৯৯৯

প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ২:৪১
আপডেট: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ২:৪১

 

নিউজ ডেস্ক
খ্রিষ্টীয় নবর্ষের প্রাক্কালে উচ্চস্বরে লাউডস্পীকারে গান-বাজনা ও শব্দদূষণ সংক্রান্ত সারাদেশে ৯৭১টি কলের বিপরীতে সেবা দিয়েছে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’, যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকায় ২৩৭টি কলের বিপরীতে সেবা দেয়া হয়েছে।

৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ১২ টা পর্যন্ত এ সংক্রান্ত কল এসেছে ৫২৬ টি, যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবা প্রত্যাশী ছিলেন ১০৭ জন। ১ জানুয়ারি ২০২৪ রাত ১২টা থেকে দুপুর ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি কল এসেছে, যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবা প্রত্যাশী ছিলেন ১৩০ জন।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উচ্চস্বরে লাউডস্পীকারে গান-বাজনা বন্ধ করে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগ গুলো নিষ্পত্তি করে।

অপরদিকে ১ জানুয়ারি ২০২৪ তারিখ রাত ২টায় ঢাকার ধানমন্ডি পুরাতন ২৮ নতুন ১৫ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে একজন কলার জানান, তার পাশের বাড়ির সীমানা দেয়ালের ওপরে প্লাস্টিক শীটের ওপর ফানুস পড়ে আগুন লেগে গেছে।

তবে এ ঘটনায় ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার পূর্বেই কলার জানান, তারা নিজেরা আগুন নিভিয়ে ফেলেছেন এবং ফায়ার সার্ভিসের আর প্রয়োজন হয়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম