• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ১২:৫৮
আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ১২:৫৮

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে নুরুল আমিন সবুজ (৫৪) নামের একজনকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদÐ অনাদায়ে আরও দুই মাসে কারাদÐ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। দÐপ্রাপ্ত নুরুল আমিন সবুজ সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মৃত রুস্তম আলী ছেলে। নিহত বিবি ফাতেমা নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর এলাকার সফি উল্লার মেয়ে।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ১৪ মে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় পারিবারিক কলজের জের ধরে নুরুল আমিন সবুজ তার স্ত্রী ফাতিমাকে জবাই করে হত্যা করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সেই সঙ্গে ১৪ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম