• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জে র্যা ব ও ডিবি পরিচয়েচাঁদাবাজি অস্ত্রসহ সোর্স বাবু গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪২
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪২

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে র্যা ব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র্যা ব-১১। বুধবার (১৯ ফেব্রুয়ারি) শেষ রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যা ব-১১ এর কোম্পানী কমান্ডার মোঃ নাঈম উল হক জানান, সজীব ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে নিজেকে কখনো র্যা বের সোর্স, কখনো ডিবি কিংবা র্যা বের অফিসার পরিচয় দিয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। তার নেতৃত্বে ১০–১২ জনের একটি গ্রুপ রয়েছে। চাঁদা না দিলে র্যা ব বা পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন। এছাড়া বিভিন্ন র্যা ব ও ডিবি পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তিনি আরো জানান, গ্রেপ্তারের সময় আসামির হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পেনগান, ২ রাউন্ড গুলির খোসা, ৪০ পিস ইয়াবা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম