• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নির্বাচনে প্রধান বিরোধী দল না থাকায় ইইউ’র হতাশা প্রকাশ!

প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ১২:৪৬
আপডেট: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ১২:৪৬

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল না থাকায় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (৯ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই হতাশা প্রকাশ করে সংস্থাটি।

এতে বলা হয়, গত রোববার (৭ জানুয়ারি) বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে ফলাফলও প্রকাশ হয়েছে। এতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চারবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

এবারের নির্বাচনে মোট ২৭টি দল অংশগ্রহণ করে। তবে ছিল না বিএনপির মতো বৃহৎ দলগুলো। এতে হতাশা প্রকাশ করেছে ইইউ। সংস্থাটি পুনর্ব্যক্ত করেছে, দীর্ঘমেয়াদী ইইউ-বাংলাদেশ অংশীদারিত্ব গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধের ওপর ভিত্তি করে টিকে আছে।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে, স্বতন্ত্র প্রার্থী জিতেছে ৬২ আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম