• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নোয়াখালীতে ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ১২:৪৪
আপডেট: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ১২:৪৪

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে।

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক জহিরুল ইসলাম (৩৩) উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এবং একই উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গোলাপ রহমান ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য একরাম উদ্দিন ও আটক ছাত্রদল নেতার বড় ভাই মো.সেলিম অভিযোগ করে বলেন, উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের মিয়াধনের দোকানে বসে চা পান করছিল ছাত্রদল নেতা জহিরুল। ওই সময় চা দোকান থেকে ক্ষমতাসীন দলের ২০-২৫জন নেতাকর্মি তাকে আটক করে। পরে তার মোটরসাইকেলসহ স্থানীয় তেতুলতলা এলাকার একটি ক্লাবে নিয়ে যায়। একপর্যায়ে তারা সেখানে তাকে বেদম পিটুনি পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, সড়কে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আটক ছাত্রদল নেতার মোটরসাইকেলটি থানায় রাখা আছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম