• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ন্যূনতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপন রোববার

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৩:৫৯
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৩:৫৯

ন্যূনতম মজুরি বোর্ডের প্রজ্ঞাপন রোববার
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

বিভিন্ন খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন করা হবে রোববার (১ নভেম্বর)।

শনিবার (৩১ অক্টোবর) মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে এ কথা জানান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ।

তিনি বলেন, গতকালকে আমরা শ্রমিক সংগঠনের বিশেষ করে গার্মেন্ট শ্রমিকের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ঘোষণা দিয়েছি, রোববার আমরা মজুরি বোর্ড গঠন করব। কাজেই মজুরি বোর্ড যেহেতু আমরা গেজেট আকারে প্রকাশ করব; তারপরে আর তা নিয়ে কোনো আন্দোলন থাকার কথা না।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে শনিবার রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তারা।

মন্ত্রী আরিফ বলেন, দেখা যায় বাইর থেকে সংঘবদ্ধ দল শ্রমিকদেরকে উত্তেজিত করছে। আপনারাও জানেন, আমরাও জানি যে এরা কারা। এরা শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিনা, শ্রমিকদের দাবির প্রতি তাদের কোনো অঙ্গীকার আছে কি না?

পোশাক খাত নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে অভিযো করে তিনি বলেন, এ নিয়ে জাতি হিসাবে আমাদের সকলের একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন রয়েছে।

মন্ত্রী বলেন, যেহেতু মজুরি বোর্ড গঠন করব রোববার, কালকে; আজকে তো শনিবার বন্ধ। তারপরে আর শ্রমিকদের অসন্তোষ হওয়ার কোনো কারণ নাই। আমি আশা করব, শ্রমিকরা তাদের কলকাখানায় ফিরে যাবেন।

শ্রম আইন অনুযায়ী সরকার চার সদস্যের একটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে থাকে। এতে থাকেন একজন চেয়ারম্যান, নিরপেক্ষ সদস্য, মালিক প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধি।

আর কোনো শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সেই শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধি কাজ করেন এ বোর্ডের সঙ্গে।

শ্রম আইনের ১৩৯ ধারায় বলা হয়েছে, কোনো শিল্পের মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সেই শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে পারবে।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম