• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মিরপুরে পোশাকশ্রমিকদের ফের সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৪:২৫
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৪:২৫

মিরপুরে পোশাকশ্রমিকদের ফের সড়ক অবরোধ, তীব্র যানজট
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজধানীর মিরপুরের পোশাকশ্রমিকেরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পরে বেলা ১১টার দিকে মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকাতেও শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় তাদের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা বলেন, বেতন বাড়ানোর দাবিতে মিরপুরের বিভিন্ন স্থানে শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করেছেন। এতে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বিভিন্ন কারখানার শ্রমিকেরা মিরপুর-১১ ও মিরপুর-১২ এলাকায় সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। যানজট নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী যানবাহনকে বিকল্প সড়কে পাঠানো হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে সকাল ১০টা থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। দুই দিন পর আবারও একই দাবিতে রাজপথে নামলেন তারা।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম