• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

প্রযোজকের দ্বারা যৌন হয়রানির শিকার অভিনেত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ১১:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ১১:৫৬

 

বিনোদন ডেস্ক

বিনোদন জগতে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সেক্রেড গেম ও গল্লি বয় খ্যাত অভিনেত্রী অম্রুতা সুভাষ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জগতের বড় দুইজন ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। জানা যায়, এক নামকরা প্রযোজকের দ্বারা যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অম্রুতা।

সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, এক নামকরা প্রযোজক ছিলেন। মনে আছে, একদিন আমি সিঁড়ি দিয়ে উঠছি। কোনভাবে আমার টপটি উপরের দিকে উঠে গিয়েছিল। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত অনুভূতি হল। আমার তখন মনে হল, কোমরে কেউ স্পর্শ করেছে। পেছনে ফিরে দেখি সেই বড় মাপের প্রযোজক। সঙ্গে সঙ্গে সেই প্রযোজককে অম্রুতা প্রশ্ন করেছিলেন, এই মাত্র আপনি কি করলেন? তারপর তিনি এমন ভান করেছিলেন, যেন কিছুই ঘটেনি। তবে থেমে থাকেননি অম্রুতা। ফের প্রশ্ন করেন, এটা আপনি কি করলেন? অম্রুতার গলার আওয়াজ শুনে সকলে চমকে যান। ঘাবড়ে গিয়ে সেই প্রযোজক বলেছিলেন, না না, আসলে আপনার টপটা উঠে গিয়েছিল। আমি ঠিক করতে গিয়েছিলাম। এই উত্তর শুনে অম্রুতা আরও রেগে গিয়ে বলেন, সেটা আপনাকে দেখতে হবে। সাহস কীভাবে হয় আমাকে স্পর্শ করার। আরও একটি ঘটনার কথা তুলে ধরেন অম্রুতা। একজন প্রযোজক নাকি রোজ রাতেই তার সাথে ড্রিংকস করতে চাইতেন। তখন অম্রুতা বলেছিলেন, স্যার আপনি আমার বাবার বয়সী। এই ভাবে কেন আমার সঙ্গে কথা বলছেন। কি সমস্যা আপনার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম