• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শ্রদ্ধা

প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ৩:০০
আপডেট: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ৩:০০

 

নিউজ ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি বেদীতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এর আগে সকাল ৯টায় টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে ঢাকা থেকে রওনা হন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সরকার গঠনের পর এটি বঙ্গবন্ধুকন্যার প্রথম সফর। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে নবগঠিত মন্ত্রিসভার সদস্য ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সফরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। ফলে তার এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে জেলার সর্বত্র নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এদিন টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে রাত কাটাবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামীকাল রোববার (১৪ জানুয়ারি) বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা থাকবেন। সবশেষ শুভেচ্ছা বিনিময় শেষে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম