• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি ও তাদের দোসর

প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৪
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৪

 

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি ও তাদের দোসরদের প্রতিরোধ করতে হবে, মোকাবেলা করতে হবে, প্রয়োজনে নির্মূল করতে হবে। স্বাধীনতার ৫২ বছরে বাংলাদেশে যত ষড়যন্ত্র, খুন-খারাবি ও অকল্যাণ হয়েছে তার প্রত্যেকটিই করেছে বিএনপি ও তার দোসররা। বিএনপি রাষ্ট্র ও সমাজের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। তাদের কোনোভাবে বিশ্বাস করা যায় না।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) চাঁদপুরে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, ৭৫ এর ১৫ আগস্ট থেকে বাংলাদেশে ষড়যন্ত্র আর নাশকতার রাজনীতি শুরু হয়েছে। এ অপরাজনীতির জন্মদাতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ৭৫ এর আগস্ট থেকে এ দেশের মানুষ তার সব অধিকার হারিয়েছিল। আওয়ামী লীগকে অস্ত্রের জোরে ক্ষমতার বাইরে রেখেছিল। আশির দশকে আবার সামরিক শাসন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রেখে গণতন্ত্র ও মানবাধিকার হরণ করা হয়েছিল। ১৯৮১ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা দেশে ফিরে দীর্ঘ ৪২ বছর বাংলাদেশে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের প্রধান নেতা তিনি। তার নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে।

সেলিম মাহমুদ বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র পুনরুদ্ধারই করেননি, অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই তিনি বাংলাদেশকে পৃথিবীর বুকে নেতৃত্বের পর্যায়ে নিয়ে গেছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্বে সব খাতের উন্নয়নের একটা রোল মডেল হয়েছে। আজ শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত বাংলাদেশের সব সাফল্য ও উন্নয়নকে স্তব্ধ করে দিতে চায় দেশবিরোধী বিএনপি ও তার দোসরা। আর দেরি নয়, এদের চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ভাবে এ দেশবিরোধী শক্তিকে মোকাবিলা করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যারা আমাদের পরাস্ত করতে পারে। শুধু আওয়ামী লীগ নয়, এ দেশের জনগণকেও বিএনপিসহ এ ষড়যন্ত্রকারী ও কুচক্রী শক্তির বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখতে হবে।

বিএনপি-জামায়াত সন্ত্রাসী গোষ্ঠীর নৈরাজ্য, ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে দেশব্যাপী শান্তি সমাবেশের অংশ হিসেবে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এ শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চাঁদপুর পৌরসভার মেয়রসহ জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম