• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় : আমিনুল হক

প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১:৫৮
আপডেট: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১:৫৮

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, দেশে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে সরকার বাংলাদেশের জনগণের কাছে প্রত্যেকটি কাজের জন্য জবাবদিহিতা করতে বাধ্য থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারে নাই। আমরা চাই বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। যে নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করবে।

তিনি আরও বলেন, দেশে যারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, তাদেরকে হাতে নাতে ধরতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্রকারীর স্থান হবে না। কোনো স্বৈরাচারের স্থান হবে না।

ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, আমরা ঐক্যবদ্ধ থেকে এদেশের সাধারণ মানুষকে নিয়ে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ব।

খেলাধুলার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ। একটা ক্রীড়ামোদীর বাংলাদেশ। এর জন্য খেলাধুলাকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, একটি জাতিকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলা হচ্ছে অন্যতম একটি মাধ্যম। সুস্থ জাতি গড়তে যুব ও তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার্থে খেলাধুলার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, তহিরুল ইসলাম তুহিন, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

রূপনগর থানা বনাম ভাটারা থানার মধ্যকার ম্যাচে ভাটারা থানা ২-০ গোলে রূপনগর থানাকে পরাজিত করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম