• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

বিশ্বকাপ: কেন পাঁচতারা হোটেল ছেড়ে স্টুডেন্ট হলে থাকছেন মেসিরা?

প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ১০:২৮
আপডেট: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ১০:২৮

 

আগামীকাল ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের মহারণ ‘কাতার বিশ্বকাপের আসর।’ ফুটবলের এই মহাযজ্ঞ দেখতে মুখিয়ে আছে গোটা বিশ্বের দর্শকরা। সমস্ত যোগ্যতা অর্জনকারী দেশ ইতোমধ্যেই পৌঁছে গেছে কাতারে। তারা সেরে ফেলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও। এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে অন্যান্য দেশগুলোর মতো পাঁচতারা হোটেলে থাকছেন না মেসিরা! 

তারা থাকবেন কাতার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হলে! হঠাৎ কী কারণে এমন সিদ্ধান্ত আর্জেন্টিনার? তাহলে আসুন জেনে নেওয়া যাক নেপথ্যের কারণ।
আর্জেন্টিনার এই সিদ্ধান্তের প্রধান কারণ যাতে তারা বার্বিকিউয়ের আসর বসাতে পারে! কেননা, কোনও পাঁচতারা হোটেলে এটা করা সম্ভব নয়। কাতারে নামার পর দল কাতার বিশ্ববিদ্যালয়ে গিয়ে উঠেছে। সেখানকার স্টুডেন্ট হলে উঠেছে গোটা দল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। যাতে গোটা দল ‘আসাদোস’ খেতে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত। এই ‘আসাদোস’ হল সাবেকি আর্জেন্টিনীয় বার্বিকিউ খাবারের একটি ডিশ। 

আর্জেন্টিনা ফুটবলের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা বহুবার কাতার বিশ্ববিদ্যালয়ের এই হলে এসেছি। এখানকার পরিকাঠামো (বারবিকিউ) দুর্দান্ত। এখানে খোলা মঞ্চের মত জায়গা রয়েছে। যেখানে দলের ফুটবলাররা একসঙ্গে বসে ‘আসাদোস’ উপভোগ করতে পারেন। এটা ফুটবলারদের জন্য এবং আর্জেন্টিনার লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের সংস্কৃতির একটা অঙ্গ।”

তিনি আরও যোগ করেন, “যতদিন দল কাতারে রয়েছে ততদিন আমরা দলকে ঘরোয়া পরিবেশ উপহার দিতে চাই। এটা করার সব থেকে ভালো উপায় হল যাতে করে তারা ঘরের খাবারের স্বাদ পায়। পাশাপাশি নিজেদের ফুটবলেও তারা ফোকাস করতে পারে।”

উল্লেখ্য, স্টুডেন্ট হলে নতুন করে বার্বিকিউ সিস্টেম লাগানো হয়েছে যাতে করে আর্জেন্টিনা দল তাদের ‘আসাদোস’ রান্না করে খেতে এবং উপভোগ করতে পারে। এই ডিশটি হল বার্বিকিউ করা মাংসের একটি ডিশ। যার উপর হাল্কা লবণ ছড়ানো থাকে। এরপর স্যালাদ এবং ওয়াইনের সঙ্গে ডিশটি খেতে দেওয়া হয়। 

উল্লেখ্য, ২২ নভেম্বর আর্জেন্টিনা দল সৌদি আরবের বিপক্ষে তাদের কাতার বিশ্বকাপের অভিযান শুরু করবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম