• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৬

 

আন্তর্জাতিক ডেস্ক

সংগৃহীত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনায় অগ্রগতি ধীর হয়ে আসায় বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞা দিতে পারে-এমন আশঙ্কাও বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪৩ ডলার বা ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। এতে ব্যারেলপ্রতি তেলের দাম দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৫১ ডলারে।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৭৪ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৯০ ডলারে উঠেছে। এর আগে দিনের শুরুতে ব্রেন্টের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল।

ইরান যুক্তরাষ্ট্রকে তাদের প্রকাশ্যে জানানো দাবিগুলো পূরণের জন্য এক সপ্তাহ সময় দিয়েছে—এমন খবর প্রকাশের পর তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দেয়। এসব দাবির মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে।

বাজার বিশ্লেষকদের নজর এখন ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার গতিপথ এবং ডিজেল রপ্তানি নিয়ে ওয়াশিংটনের সম্ভাব্য সিদ্ধান্তের দিকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম