• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মন্ত্রী-এমপিরা স্বভাবী চোর : চরমোনাই পীর

প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ৭:৩৪
আপডেট: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ ৭:৩৪

 

জনতার আওয়াজ ডেস্ক
চোর দুই প্রকার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, আমাদের দেশে যারা এমপি-মন্ত্রী রয়েছেন, এরা যে আমাদের জনগণের টাকা চুরি করে বিদেশে পাঠান এরা হচ্ছেন স্বভাবী চোর। অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নেই। কিন্তু ইসলাম বলেছে স্বভাবী চোরদের হাত কেটে দাও। আজ বাংলাদেশে যদি একটি স্বভাবী চোরের হাত কেটে দেন, দেখবেন যুগ যুগ ধরে আর চুরির প্রবণতা থাকবে না।

তিনি আরও বলেন, যে খেতে পারে না, মরণাপন্ন, নিরুপায় হয়ে চুরি করেছে তাকে অভাবী চোর বলে। আর স্বভাবী চোরের কোনো দিক থেকেই কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরও চুরি করে। আমাদের দেশে একজন বড় ধনী ছিল, সে কিন্তু বিদেশে গিয়ে এক জায়গায় চুরি করেছিল। এটা কিন্তু আমাদের অনেকের জানা আছে।

রোববার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ইসলামী আইনজীবী পরিষদ আয়োজিত ১৩তম কেন্দ্রীয় সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, সবক্ষেত্রে বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ— যে নিজেকে মুসলমান দাবি করবে তাকে এটা মানতেই হবে। আর অন্যান্য যে স্বজাতিরা রয়েছেন তারাও সৃষ্টিকর্তাকে মানেন। অনেকাংশে বিভিন্ন কায়দায় সম্পৃক্ততার মাধ্যমে। অনেকে আমরা ইসলামী আইনের কথা শুনলে ভয় পাই। ইসলামে এমন এক নীতি আদর্শ আছে যেখানে চুরি করলে হাত কেটে দেওয়া হয়। ইসলাম কি সব চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে? এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার।

তিনি বলেন, আমরা পরিষ্কার বলছি ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। ৫৩ বছরের স্বাধীনতায় যারা আমাদের দেশটা পরিচালনা করেছিল তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয়, পাঁচ বার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে আমাদের ফার্স্ট বানিয়েছিল। এ চরিত্র আমাদের পরিবর্তন করতে হবে। ৫৩ বছর আমরা শান্তি তালাশ করেছি কিন্তু শান্তির লেশও আমরা দেখিনি। আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আমরা পরকালকে বিশ্বাস করি। অন্যান্য ধর্মাবলম্বীরাও আল্লাহকে বিশ্বাস করে। সেই হিসেবে সৃষ্টি যার, আইন হবে তার। আমি আইনজীবীদের বলব, আপনারা যে লড়াই করবেন সেটা যেন ন্যায়ের পক্ষে থাকে।

সম্মেলন থেকে তিনি ইসলামী আইনজীবী পরিষদের ২০২৫-২৬ সালের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এবার সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মো. আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. হানিফ মিয়া।

সম্মেলনে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শওকত আলী হায়দার প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম