• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কারণ নির্ধারণ করা যায়নি

প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ৪:০১
আপডেট: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ৪:০১

 

নিউজ ডেস্ক
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর এফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি।

তিনি বলেন, অসতর্কতা নাকি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে সেটা ফায়ার সার্ভিস এবং আমাদের তদন্তে বেরিয়ে আসবে। তারপরও এই বস্তির মালিকানা নিয়ে আমরা জানার চেষ্টা করেছি।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, এখনো অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কারণ নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস হয়তো সেটির তদন্ত সাপেক্ষে তাদের রিপোর্ট দিতে পারে। তারা তদন্ত করবে। তদন্ত করে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়টি বোঝা যাবে।

হাবিবুর রহমান বলেন, বস্তিটির মালিকানা পার্শ্ববর্তী একটি বাড়ির মালিকের। তিনি এখানে কিছু বস্তির মতো ঘর করে ভাড়া দিতেন। এখান থেকে বের হওয়ার মতো তেমন কোনো রাস্তা নেই। বের হয়েই দেখা যায় রেললাইন। এখানে কোনো সড়কের সঙ্গেও সংযোগ নেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম