• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মোল্লাহাটে বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষ, ফাঁকা গুলি

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১২:২০
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১২:২০

 

বাগেরহাট প্রতিনিধি

ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ নভেম্বর) গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার সীমান্তবর্তী মোল্লাহাট সেতুর ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগোতে থাকে। এ সময় তাদের হাতে দেশীয় লাঠিসোঁটা ছিল। পরে একপর্যায়ে সেতুর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনাসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ দুই পাশে মুখোমুখি অবস্থানে ছিল। তবে এই মুহূর্তে দুই পক্ষ সরে গেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম