• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রানি এলিজাবেথ ও আকবর আলি খানের মৃত্যুতে ফখরুলের শোক

প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ১:৫০
আপডেট: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ১:৫০

 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে এ শোক প্রকাশ করে তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি।

শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, আকবর আলি খান একজন বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

কর্ম জীবনে মাঠপর্যায়ের প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের সব স্তরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে রাতে আকবর আলি খান অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া একই দিন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম