• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শিবিরের কাউন্সিল পাতানো এবং নাটকপূর্ণ’: নাছির উদ্দীন নাছির

প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ ৮:১৪
আপডেট: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ ৮:১৪

 

নিউজ ডেস্ক
‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কাউন্সিল পাতানো এবং নাটকপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বুধবার (১ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কাউন্সিলে কারা নেতৃত্বে যাবে সেটি পূর্বনির্ধারিত ছিল।’

শিবিরের প্রতি ইঙ্গিত করে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না। তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় হয় আপনারা দেখেছেন।’

প্রসঙ্গ, প্রায় ১৪ বছর পর মঙ্গলবার প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাহিদুল ইসলাম সভাপতি এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম