• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শেখ হাসিনা দেশের মানুষের জন্য জীবনকে উৎসর্গ করেছেন: পলক

প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৬:৪৬
আপডেট: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৬:৪৬

 

নাটোর প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার রহিম উদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। অসহায় মানুষের জন্য উন্নয়ন করছে। এক সময় প্রতিবন্ধী শিশু কোনো পরিবারে জন্ম নিলে মাকে দোষারোপ করা হতো। এখন সেই সন্তান কারো বোঝা নয়। তারা বিভিন্ন সেক্টরে চাকরি করছে। আগে এসব মানুষের কথা কেউ চিন্তা করেনি। আওয়ামী লীগ সরকার এসে এসব অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন।

প্রধানমন্ত্রী আমার এলাকার গৃহহীন ২ হাজার ৪০০ জন মানুষকে পাকা ঘর নিমার্ণ করে দিয়েছেন। সারাদেশে ২ কোটি মানুষকে ভাতার ব্যবস্থা করেছেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা তাঁর ক্ষমতা, শক্তি এবং অর্থ দিয়ে এদেশের গরীব মানুষের মুখে হাসি ফুটান। সিংড়ায় ১ লাখ ৯ হাজার পরিবার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সকল সুয়োগ ভোগ করছে। আপনারা একটা করে নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আমার ১ হাজার ৫৩০ জন বয়স্ক বাবা-মা ভাতা পাচ্ছেন। নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আমার ৮৮৪ জন বোন বিধবা ভাতা পাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বাদশা, ইউনিয়ন আ’লীগের সভাপতি এস এম শাহজাহান আলী প্রমুখ।

এর আগে স্থাপনদিঘী-উদিসা সাব-মার্সিবল রাস্তার ভিত্তিপ্রস্তর, ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে পাকিশা উচ্চ বিদ্যালয় ও ১ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে কালিগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম