• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

শ্রাবণসন্ধ্যায় মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান

প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ১০:৫৮
আপডেট: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ১০:৫৮

 

বিনোদন ডেস্ক

পর্দায় অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব দর্শকনন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসান। ভক্তদের সামনে নিয়মিত বিভিন্ন অবতারে হাজির হন তিনি। অভিনয় ক্যারিয়ারে ইতোমধ্যে দুই যুগেরও বেশি সময় পার করে ফেললেও এখনও রূপে, গুনে মুগ্ধতা ছড়ান জয়া।

শনিবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সোনালী রঙের ড্রেসে জয়ার উপর থেকে যেন নজর সরানো যাচ্ছিলো না। কখনো সোফায় বসে ছিলেন, আবার কখনো জানালার বাইরে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘এখন আমি বুঝতে পারছি, কেনো তোমার উপর আকৃষ্ট হয়েছিলাম। কারণ আমাদের দুজনের মধ্যেই একই অন্ধকার ছিল।’

জয়ার সেই ছবিতে ভক্তরাও নানা রকমের মন্তব্য করছেন। কারো প্রশ্ন, ‘কাকে মিস করছেন অভিনেত্রী?’ কেউ লিখেছেন, ‘বয়সের ছাঁপ এখনও বোঝা যায় না’। কেউ আবার নায়িকার সৌন্দর্য্যর প্রশংসা করে গেছেন।

উল্লেখ্য, জয়াকে সর্বশেষ দেখা গেছে ওপার বাংলার ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা শিল্পীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম