• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সাবেক এমপির ক্যাশিয়ার থেকে নাশকতার পরিকল্পনাকারী, কে এই ‘কাইল্যা তছলিম’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ২:৫১
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ২:৫১

 

মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ক্যাশিয়ার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ও মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরী ওরফে ‘কাইল্যা তছলিম’। গোয়েন্দা সূত্রের দাবি, কারাগারে থাকা সাবেক এমপি ও তার ছেলের সঙ্গে সাক্ষাৎ করে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত নির্দেশনা নিয়ে আসেন তিনি। এরপর মিরপুরে বড় ধরনের সহিংসতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পল্লবী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যার অন্যতম মূল হোতা হিসেবে তসলিম চৌধুরীর নাম উঠে এসেছে।

গোয়েন্দা সূত্র আরও জানায়, তসলিম চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের অনুসারী এবং মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ক্যাশিয়ার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে কারাগারে থাকা কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন তিনি।

সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে তাদের সঙ্গে সাক্ষাৎ করে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত নির্দেশনা নিয়ে আসেন বলে গোয়েন্দা সূত্রের দাবি। এরপর মিরপুরে বড় ধরনের সহিংসতার পরিকল্পনা করছিলেন তিনি।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, মিরপুরে সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার তসলিম চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম