• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ গ্রেপ্তার ৪

প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ২:৫২
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ২:৫২

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার এক বার্তায় এই তথ্য নিশ্চিত করে ডিবি জানায়, সুনির্দিষ্ট মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি আরও জানায়, তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটকদের আজ বিকেল নাগাদ আদালতে তোলা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম