• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সোনাইমুড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ৯:৩৯
আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ৯:৩৯

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সোনাইমুড়ীর চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা নান্দনিক ডিসপ্লে, কুচকাওয়াজ ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক হোসাইন মোহাম্মদ সেলিম।
এতে সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক এম. রাশিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খোরশেদ আলম প্রমূখ।

এ সময় স্কুলের সকল শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম