• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:১৬
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:১৬

হরমুজ প্রণালিতে চার তেলবাহী জাহাজে আগুন
 

হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী জাহাজে আগুন লাগার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির সামরিক বাহিনী জানায়, ইরানের অনুমতি ছাড়া প্রণালিটি দিয়ে চলাচলের অভিযোগে জাহাজগুলো দুর্ঘটনার শিকার হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, বুধবার (১১ নভেম্বর) রাতে দুটি তেলবাহী জাহাজ নিষিদ্ধ ঘোষিত একটি সামুদ্রিক পথে চলাচল করছিল। এ সময় আইআরজিসির নৌবাহিনী বারবার সতর্ক করার পরও জাহাজ দুটি ওই পথ ব্যবহার করে।

বিবৃতিতে বলা হয়, একপর্যায়ে জাহাজ দুটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে সেগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি।

আইআরজিসির দাবি, জাহাজ দুটি সুপারট্যাংকার এবং সেগুলোতে মোট ৪০ লাখ ব্যারেলের বেশি তেল ছিল। বিস্ফোরণের পর জাহাজ দুটি আগুনে জ্বলছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওপর অন্ধ আস্থা রাখার পরিণতিতেই জাহাজ দুটিকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী আরও দুটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর জানায়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্ব দিকে চলাচলকারী জাহাজ দুটি ইরানের নিয়ম লঙ্ঘন করছিল। পরে সেগুলো নৌমাইনে আঘাত হানলে আগুন ধরে যায়।

তবে আগুনে ক্ষতিগ্রস্ত চারটি জাহাজের নাম কিংবা সেগুলো কোন দেশের মালিকানাধীন, তা জানায়নি ইরানের সামরিক বাহিনী। এ ঘটনায় জাহাজগুলোর ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম