• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হাসিনা ছিলেন পৃথিবীর অন্যতম ভয়ংকর স্বৈরাচারী শাসক: দুদু

প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ ৩:৫৭
আপডেট: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ ৩:৫৭

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ছিল পৃথিবীর অন্যতম ভয়ংকর স্বৈরাচারী শাসক। অনেকেই বিশ্বাস করেছিল এই দানব স্বৈরাচার সরকারকে সরানো যাবে না। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরশাসককে বিদায় করেছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর উত্তরায় দৈনিক আলোকিত সকালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা সত্য কথা বলেছে, লিখেছে তারাও নির্যাতনের শিকার হয়েছে। জেল জুলুমের শিকার হয়েছে। বিরোধী দলের রাজনৈতিকরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে যার কারণে জেল জুলুমের শিকার হয়েছে। তেমনি সাংবাদিকরা সত্য লেখার কারণে নির্যাতনের শিকার হয়েছে।

তিনি বলেন, গত ১৬-১৭ বছর যে স্বৈরাচার দেশ শাসন করেছে, সে ছিল পৃথিবীর অন্যতম ভয়ংকর স্বৈরাচারী শাসক। অনেকেই বিশ্বাস করেছিল এই দানব স্বৈরাচার সরকারকে সরানো যাবে না। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরাশাসককে বিদায় করেছে। এই ছাত্র-জনতার মধ্যে শিশুও শহীদ হয়েছে। অসংখ্য ছাত্র, শ্রমিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমি সরকারকে আহবান করব যারা ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছে তাদের বিষয়ে সিরিয়াস হবেন।

যারা স্বৈরাচারী পন্থায় গত ১৬-১৭ বছর শাসন করেছে, তারা এই দেশে লুটপাট করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সাবেক এই সভাপতি।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, শেখ রেহেনা সহ তার নাতি-নাতনিরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এই ফ্যাসিবাদ দুর্নীতিবাজ বাংলাদেশে যাতে আর না আসতে পারে এর জন্য শুধু রাজনৈতিক দলের উপর দায়িত্ব দিলেই হবে না, এদেশের সাধারণ জনগণ এবং যারা মিডিয়ার সাথে জড়িত আছে তাদেরকেও সজাগ থাকতে হবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, সাংবাদিকরা সবচেয়ে বেশি পারে দুর্নীতি লুটপাটের খবর সামনে নিয়ে আসতে। যদিও তাদের ঝুঁকি বেশি তারপরও তাদের এই কাজগুলো করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান, সম্পাদক মোখলাসুর রহমান মাসুমসহ পত্রিকাটির স্টাফরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম