• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল ঘোষণা আসছে শুক্রবার

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ২:১৮
আপডেট: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ২:১৮

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল ঘোষণা আসছে শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি দেবে বাম গণতান্ত্রিক জোট। এসব কর্মসূচির মধ্যে চলতি মাসেই হরতাল ডাকবে তারা। বৃহস্পতিবার (১০ মার্চ) জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ তথ্য জানান।

বাম গণতান্ত্রিক জোটের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান জানিয়েছেন, কর্মসূচি ঘোষণা করতে বাম গণতান্ত্রিক জোট শুক্রবার বেলা ১১টায় পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে। সেখানেই কর্মসূচির বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হকসহ অপরাপর দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com