• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৫:০৯
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৫:০৯

নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিক পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপ-নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

এর আগে চলতি বছরের এপ্রিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। কিন্তু কোনো সংসদীয় অধিবেশনে যোগ না দিয়েই গত জুলাই মাসে তিনি পদত্যাগ করেন।

এরপর নির্বাচন কমিশন আগামী ১৬ অক্টোবর (দুর্গাপূজার মহাসপ্তমীর দিন) ওই শূন্য আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে।

প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক সাইকোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি নিষপাল সিংকে বিয়ে করেন। বাংলা সিনেমার পরিচিত এই মুখ কিছুদিন আগে তৃণমূল ছেড়ে এখন বিজেপির প্রার্থী হিসেবে পুনরায় রাজ্যসভায় আসার দৌড়ে যোগ দিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com