• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

এনআইডি সংশোধনে প্রবাসীদের ভিসা ও প্রমাণপত্র বাধ্যতামূলক করার উদ্যোগ

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:৫৬
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:৫৬

এনআইডি সংশোধনে প্রবাসীদের ভিসা ও প্রমাণপত্র বাধ্যতামূলক করার উদ্যোগ

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে প্রবাসী নাগরিকদের ভিসার কপি ও বিদেশে বসবাসের প্রমাণপত্র জমা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রবাসীদের আবেদন সহজে শনাক্ত ও দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক আবেদন ফরম চালুর পরিকল্পনা করা হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। ইসি সূত্র জানায়, বর্তমানে দেশে বসবাসকারী ও প্রবাসী নাগরিকদের আবেদন একই ব্যবস্থায় আসায় প্রবাসীদের আবেদন আলাদাভাবে শনাক্ত করতে সময় লাগে। এ সমস্যা দূর করতেই পৃথক ফরম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।ঘড়ি কিনুন

প্রস্তাবিত ফরমের প্রথম অংশে আবেদনকারীর নাম, বসবাসের দেশ, চাকরি বা পেশা, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর ও বিদেশের ঠিকানাসহ বিভিন্ন তথ্য দিতে হবে। দ্বিতীয় অংশে বাবা-মা, ভাই-বোন এবং পরিবারের সদস্যদের তথ্য চাওয়া হবে। এর সঙ্গে ভিসার কপি ও বিদেশে বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, এনআইডি সংশোধন সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে আবেদনগুলো দ্রুত ও সহজে নিষ্পত্তি করা যায়।

ইসি সূত্রের তথ্য অনুযায়ী, দেশে বসবাসকারী ও প্রবাসী নাগরিক মিলিয়ে বর্তমানে প্রায় ১ লাখ ৩৫ হাজার এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com