শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জ্যামাইকা যাওয়ার উদ্দেশ্যে ফ্লাইট ধরতে গেলেও তাঁকে যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ আমার ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি ছিল রাত ৯টা ৩৫ মিনিটে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।’
সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাঁকে বিদেশ যেতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন মাহদী।
তিনি জানান, দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে বলে পুলিশের পক্ষ থেকে তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে। পরে তিনি বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান।












