• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শিক্ষার আলো সর্বস্তরে ছড়িয়ে দিতে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৭:০২
আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৭:০২

শিক্ষার আলো সর্বস্তরে ছড়িয়ে দিতে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
মানসম্মত ও আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে শিক্ষা খাতের আধুনিকায়ন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের ঘিওরে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সমাজের সর্বস্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষা খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন।’ এসব পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যমে তাঁর বাবা প্রয়াত মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের প্রস্তুত করতে মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি সৎ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com