• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

গোলাপগঞ্জে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:৫৬
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:৫৬

গোলাপগঞ্জে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

গোলাপগঞ্জ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সোহরাব আলী সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১অক্টোবর) উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাংজিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্ধ্যা ৭ টায় হাজী নজিব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সোহরাব আলী।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ক্রীড়া খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, স্মার্ট ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলবেন। এবং এই রাংজিইল ও ইসলামপুর এলকার রাস্তাঘাট সহ সকল উন্নয়নের যাত্রা শুর করব।

তিনি আরোও বলেন, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী দিকনির্দেশনায় শরীফগঞ্জ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়ন, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তরুন সমাজসেবী আব্দুল আলিম ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: জুনু মিয়ার যৌথ সঞ্চলনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি সুধাংশ মেম্বার, সুসেন্দ্র দাস, নাসির উদ্দিন মেম্বার, মাহতাব উদ্দিন, হযরত আলী, ওসমান আলী, রিয়াজ আলী, শিব্বীর আহমদ, আব্দুল আলিম, সুমন্ত বিশ্বাস, মুক্তা বিশ্বাস, রেজন মিয়া প্রমুখ।

গিয়াস উদ্দিন জিলালের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আরোও উপস্থিত ছিলেন, সুবীর আহমদ ছিতু মিয়া, লেচু মিয়া, আব্দুল হাকিম, রিসিন্ড বিশ্বাস সহ বিভিন্ন সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

এদিকে রাংজিউলে মতবিনিময় সভার পূর্বে শরীফগঞ্জ ইউনিয়নের কাদিপুর বাজার থেকে শতাধিক মোটরসাইকেল যোগে ইসলামপুর বাজারে গিয়ে উপস্থিত হন চেয়ারম্যান প্রার্থী সোহরাব আলী। এসময় সোহরাব আলীকে পেয়ে বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ জনগন তাকে জড়িয়ে ধরেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com