• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শাহজালালে আচারের বয়ামে মিলল ডায়মন্ড, প্লাটিনাম, রুবি ও স্বর্ণ অলংকার

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:০৬
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:০৬

শাহজালালে আচারের বয়ামে মিলল ডায়মন্ড, প্লাটিনাম, রুবি ও স্বর্ণ অলংকার

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামে লুকিয়ে আনা ডায়মন্ড (হীরা) ও সোনার গহনাসহ প্লাটিনাম, রুবি ও অন্যান্য মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। এসব অলংকার ও পাথরের বাজারমূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।

কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ স্ক্যানিং করে এসব অলংকার ও পাথরের সন্ধান পাওয়া যায়। ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়।

রবিবার (১১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানান।ঘড়ি কিনুন

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম এবং এয়ারপোর্টে দায়িত্বরত সি-শিফটের কর্মকর্তাগণ কর্তৃক বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে নজরদারী করে। নজরদারীর এক পর্যায়ে গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময় যাত্রীর ব্যাগের স্ক্যানিং করা হলে আচারের বৈয়মের মধ্যে ধাতব জাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া যায়।

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যাত্রীর ব্যাগেজগুলো ইনভেন্ট্রিকালে দেখা যায় যে, (১) ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের আংটি (ওজন-৪৭৮ গ্রাম, ১৮ ক্যারেট) ৩৮৯ টি, (২) ডায়মন্ড পাথর সংযুক্ত প্লাটিনাম আংটি (ওজন-৪৫০ গ্রাম, ৯৫০ ক্যারেট) ১৫১ টি, (৩) ডায়মন্ড পাথর সংযুক্ত সাদা স্বর্ণ (ওজন-৬ গ্রাম, ১৮ ক্যারেট) ৩ টি, (৪) ডায়মন্ড পাথর সংযুক্ত রুপার আংটি (ওজন-৮ গ্রাম, ১৮ ক্যারেট) ২ টি, (৫) ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের লকেট (ওজন-৪ গ্রাম, ১৮ ক্যারেট) ৫ টি, (৬) ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের চেইন (ওজন-৫ গ্রাম, ১৮ ক্যারেট) ১ টি, (৭) ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের নাকফুল (ওজন-১০৩ গ্রাম, ১৮ ক্যারেট) ৪৭২ টি, (৮) ডায়মন্ড পাথর (৪৫ ক্যারেট) ছোট বড় মিলানো পাথর, (৯) পোখরোজ, রুবি ও অন্যান্য পাথর ৭২০ টি, (১০) জুয়েলারি সার্টিফিকেট কার্ড ২৩ টিসসহ সর্বমোট ওজন ১,০৫৪ গ্রাম পণ্য ব্যাগেজ ঘোষণা ব্যতিরেকে আনয়ন করায় জব্দ করা হয়। স্বর্ণালংকারের প্রত্যয়ন মোতাবেক উক্ত পণ্যের আনুমানিক বাজার মূল্য ২,৭০,০০,০০০/- (দুই কোটি সত্তর লক্ষ) টাকা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com