• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

৫ বছর পর একসঙ্গে ন্যান্সি ও জাহিদ নিরব

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:৩১
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:৩১

৫ বছর পর একসঙ্গে ন্যান্সি ও জাহিদ নিরব

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে শ্রোতাদের সামনে হাজির হলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সংগীতশিল্পী জাহিদ নিরব। গানটির নাম ‘দিওয়ানা দিল’। আরিফিন শুভ ও কেয়া পায়েল অভিনীত, চরকি অরিজিনাল সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’-এর আইটেম সং এটি।

গত শুক্রবার (৯ অক্টোবর) চরকির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। গানটির সুর ও সংগীত করেছেন জাহিদ নিরব। লিখেছেন জাহিদ প্রীতম।

গানটি শোনার আমন্ত্রণ জানিয়ে রোববার (১১ অক্টোবর) একটি পোস্ট দেন জাহিদ নিরব। পোস্টে ফেলে আসা দিনের স্মৃতিচারণ করে জাহিদ নীরব জানান, মুন্সীগঞ্জ শিল্পকলার দোতলায় বসে তিনি প্রথম সরাসরি শুনেছিলেন ‘পৃথিবীর যত সুখ’ গানটি, যেখানে হাবিব ওয়াহিদের সঙ্গে গাইছিলেন ন্যান্সি। সেই সুমধুর স্মৃতির কথা মনে করে আজও তিনি শিহরিত হন।

চেহারা-কণ্ঠ নকল করে ‘আপত্তিকর’ ভিডিও, ঝুঁকিতে শোবিজ তারকারা

পোস্টে জাহিদ নিরব লেখেন, “মুন্সীগঞ্জ শিল্পকলার দোতলায় বসে প্রথম সরাসরি শুনেছিলাম ‘পৃথিবীর যত সুখ’। হাবিব ভাই একটা ইপি (ইলেক্ট্রিক পিয়ানো) টোন দিয়ে কর্ড বাজাচ্ছিলেন আর ন্যান্সি আপু গাইছিলেন। মনে হলে এখনো শিহরিত হই।”

জাহিদ নিরব লেখেন, “২০২১-এ ন্যান্সি আপু এবং আমি প্রথম একসাথে গাইলাম ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এ, ‘তোমাকে চাই’ গানটি। মাঝে আমার অনেকগুলো গানে আপু কণ্ঠ দিয়েছেন। তবে ৫ বছর পর আবার একসাথে গাইলাম। ন্যান্সি আপু কথা বললেই যেন গান হয়ে যায়! জাহিদ প্রীতমের লেখা ও আমার সুরে ‘দিওয়ানা দিল’ গানটি জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারেড’ সিনেমার জন্য তৈরি। মিষ্টি এই গানটি শোনার আমন্ত্রণ রইল।”

দুদিনে গানটি বেশ সাড়া পেয়েছে শ্রোতামহলে। ইতোমধ্যে গানটির ভিউ সাড়ে ১৬ হাজার ভিউ অতিক্রম করেছে। মন্তব্যঘরে দেখা গেছে প্রশংসাও।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com