• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

মাঝ আকাশে দরজা খোলায় ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৮:৪০
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৮:৪০

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে বড় ধরনের বিপত্তিতে পড়েছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। মাঝ আকাশে হঠাৎ দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছেন অ্যাম্বুলেন্সটির পাইলট। পরে এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ নারীও মারা গেছেন।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। ঢাকায় অবতরণের পর অঞ্জনা ভৌমিক নামে ওই রোগীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মারা যাওয়া ওই নারী ভারতীয় নাগরিক। তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রী তালিকায় তাদের সবার জাতীয়তা ‘ভারতীয়’ বলে উল্লেখ রয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। বিমানটির মডেল সি৯০এ এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ। এটি আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল।

বিমানের পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ এয়ার অ্যাম্বুলেন্সটিতে মোট সাত জন ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম